রাবি ভর্তিচ্ছুদের জন্য ট্রেনে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা রেলওয়ের

২৩ জুলাই ২০২২, ১০:০১ AM
রাবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে

রাবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে। আগামী ২৫ জুলাই শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বন্ধের দিনও ১৪টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আজ শনিবার (২৩ জুলাই) পঞ্চগড় থেকে রাজশাহী আসবে। রোববার (২৪ জুলাই) বন্ধের দিন চলবে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস। রাজশাহী থেকে ঢাকা ফিরবে ট্রেনটি।

খুলনা থেকে রাজশাহীগামী ও রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস চলবে সোমবার (২৫ জুলাই)। ঢালারচর এক্সপ্রেসও পরিচালিত হবে। মঙ্গলবার (২৬ জুলাই) রাজশাহী থেকে গোপালগঞ্জে যাবে টুঙ্গীপাড়া এক্সপ্রেস, আবার ফিরে আসবে। চলবে ৫৭, ৫৮, ৭৭ ও ৭৮ নম্বর কমিউটার ট্রেনও।

চালু থাকবে খুলনা থেকে রাজশাহীগামী ও রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস। রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসও চলবে।

আরো পড়ুন: ‘সেকেন্ড টাইম’ নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য

বন্ধের দিন বুধবার (২৭ জুলাই) চলবে তিতুমীর এক্সপ্রেস। রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস চলবে একইদিনে। ধূমকেতু এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহী যাবে বৃহস্পতিবার (২৮ জুলাই)। এদিন চলবে মধুমতী এক্সপ্রেস।

এর আগে ভর্তি পরীক্ষার সময় ট্রেন চালু রাখার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করা প্রয়োজন, তার সবই করছি। সবার আন্তরিক প্রচেষ্টায় এবারও আমরা স্বচ্ছ ও সুন্দর ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারব।

শিশুদের কিডনি রোগ সচেতনতায় পিএনএসবির বর্ণাঢ্য র‍্যালি
  • ১২ মার্চ ২০২৬
উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের ঈদ উপহার ব…
  • ১২ মার্চ ২০২৬
কিডনি দিবস উপলক্ষে রেনাল অ্যাসোসিয়েশনের সচেতনতামূলক র‍্যালি…
  • ১২ মার্চ ২০২৬
বিএনপি থেকে পদত্যাগ করেছেন মেজর হাফিজ ও কায়সার কামাল
  • ১২ মার্চ ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার, আবেদন …
  • ১২ মার্চ ২০২৬
লেবানন দখলের হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081