গুচ্ছের প্রবেশপত্র সংগ্রহ শুরু বৃহস্পতিবার

০৩ জুলাই ২০২২, ১১:০২ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে শুরু হবে বলে জানিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাসিম আখতার।

রবিবার (৩ জুলাই) 'গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানোর দাবি' শীর্ষক দ্যা ডেইলি ক্যাম্পাসের লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। 

দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।

অনুষ্ঠানে অধ্যাপক নাসিম আখতার বলেন, গত শিক্ষাবর্ষের চেয়ে এই শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৪০ হাজার শিক্ষার্থী বেশি আবেদন করেছে। আমরা আবেদনের সময় দিয়েছিলাম মাত্র ১০ দিন। আগামী ৭ জুলাই থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে। যা চলবে ১২ জুলাই পর্যন্ত।

ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, সিলেট-সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত। তবে এ বিষয়ে আমি একা কিছু বলতে পারবো না। এটা সম্মিলিত সিদ্ধান্তের ব্যাপার। পরিস্থিতির উন্নতি না হলে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬