ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনে সময়সূচি ঘোষণা

২৪ মে ২০২৬, ০৬:৫০ PM , আপডেট: ২৪ মে ২০২৬, ১১:০৭ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © লোগো

রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে ভর্তির আবেদন। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে ২০ জুন পর্যন্ত। আর আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আজ রবিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এ তথ্য দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।

জানা গেছে, প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে।  সরকারি ৭ কলেজের মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা-এই তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।

ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) আবেদন করতে পারবেন। তাদের আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে। ভর্তিচ্ছুরা আবেদনের যোগ্যতাসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে বলে জানা গেছে।

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬