ঢাবির প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন

১৮ মে ২০২৬, ০৮:৫৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন প্রদান করা হয়েছে। তারা আজ সোমবার (১৮ মে) থেকে তিনদিন চূড়ান্ত ভর্তির জন্য সময় পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় ধাপে অর্থাৎ চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন প্রদান করা হয়েছে। 

আরও পড়ুন: শিক্ষার্থীরা ঢুকতে দেয়নি, ইউএনও অফিসে গিয়ে যোগদান করলেন ডুয়েট ভিসি

বরাদ্দকৃত বিষয় ও প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদেরকে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ কর্তৃক প্রকাশিত প্রযুক্তি ইউনিট চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে ১৮ মে হতে ২০মে’র মধ্যে চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

উল্লেখ্য যে, প্রযুক্তি ইউনিট ভর্তি ২০২৫-২৬-এর আর কোনো প্রকার মাইগ্রেশন হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬