আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে জমকালো ‘ভর্তি মেলার’ উদ্বোধন

১৬ মে ২০২৬, ০১:৩৬ PM
আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে বিশেষ ভর্তি মেলা

আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে বিশেষ ভর্তি মেলা © সংগৃহীত

তরুণ প্রজন্মকে মানসম্মত ও যুগোপযোগী উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় নিয়ে রাজধানীর ‘আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি’তে (AKMU) শুরু হয়েছে বিশেষ ভর্তি মেলা (Admission Fair)। 

শুক্রবার (১৫ মে) রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু সার্টিফিকেট প্রদান নয়, বরং দক্ষ ও আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম মানবসম্পদ তৈরি করা।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে মেলায় সিএসই, ইইই, এমই, সিই, বিবিএ, এমবিএ, ই-এমবিএ, এমপিএইচ, এফডিএএম এবং বিএসটিই-সহ বিভিন্ন আকর্ষণীয় ও কর্মমুখী প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বিশেষ ছাড় ও স্কলারশিপের সুবিধা দেওয়া হচ্ছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হাশেম, কোষাধ্যক্ষ অধ্যাপক ফজলে এলাহীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

​মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ক্যারিয়ার কাউন্সিলররা শিক্ষার্থীদের যোগ্যতা ও রুচি অনুযায়ী সঠিক প্রোগ্রামটি বেছে নিতে সাহায্য করছেন। মেলা চলাকালীন সময়ে স্পট অ্যাডমিশন বা সরাসরি ভর্তির ক্ষেত্রে টিউশন ফির ওপর আকর্ষণীয় ওয়েভার (ছাড়) ঘোষণা করায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভর্তি মেলা আগামী শুক্রবার পর্যন্ত চলবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬