জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকায় চান্সপ্রাপ্তদের ফরম পূরণের শেষ দিন আজ

১৭ মে ২০২৬, ০৮:৫৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফরম পূরণের শেষ দিন আজ রবিবার (১৭ মে)। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিতে শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ এবং এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের কার্যক্রম ৫ মে থেকে শুরু হয়ে আজ রাত ১২টা পর্যন্ত চলবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Applicant Login অপশনে গিয়ে Honours Login-এ প্রবেশ করতে হবে।

এরপর Application ID ও পিন নম্বর ব্যবহার করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি এ ফি গ্রহণ করবে। 

ফি জমা দেওয়ার সময়সীমা আগামী ১৮ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।এদিকে কলেজগুলোকে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন কার্যক্রম ১৯ মে’র মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আন্ডারগ্রাজুয়েট স্টাডিজের ডিন ড. মো. আশেক কবির চৌধুরী জানিয়েছেন, প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। 

তিনি বলেন, ‘উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৭ মে পর্যন্ত ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। ঈদের ছুটির আগেই এটি শুরু করার চিন্তা রয়েছে আমাদের।’

ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, চলতি শিক্ষাবর্ষে পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। ফলাফলের ভিত্তিতে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ভর্তি-সংক্রান্ত জটিলতা এড়াতে শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত অনলাইন ফরম পূরণ ও কলেজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬