সপ্তাহে চবির ভর্তি আবেদন ৪৫ হাজার

২১ জুন ২০২২, ০৮:৫৩ PM
চবি

চবি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দু’টি উপ-ইউনিট মিলে সপ্তাহে মোট ৪৪ হাজার ৪৪৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। মঙ্গলবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের পরিচালক ড. খাইরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চবির চারটি ইউনিট (এ, বি, সি, ডি) ও দু’টি উপ-ইউনিট (বি-১, ডি-১) মিলে মোট ৪৪ হাজার ৪৪৬টি আবেদন পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৮ হাজার ৬০০টি, ‘বি’ ইউনিটে ১০ হাজার ১৯৪টি ও ‘সি’ ইউনিটে ৩ হাজার ৩৫৮টি এবং ‘ডি’ ইউনিটে ১০ হাজার ৪১৮টি আবেদন পড়েছে।

আরও পড়ুন : ‘ধারণ ক্ষমতা বিবেচনায় জাবির ভর্তি পরীক্ষার মূল তারিখ’

তিনি আরও জানান, চবির ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ও ‘বি-১’ ইউনিটে ৮৭৬টি আবেদন পড়েছে।

এদিকে গত ১৫ জুন সকাল ১১টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) আবেদন করতে পারছেন। 

এদিকে চবিতে এবার ভর্তিচ্ছুর সংখ্যা বিবেচনায় কয়েক শিফটে পরীক্ষা নেওয়া হবে। এই জন্য ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার জন্য দু’দিন করে সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ আগস্ট ‘এ’ ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট ‘বি-১’ ও একই দিন বিকেলে ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। শুধুমাত্র যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন, তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইন্সটিটিউট রয়েছে। আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। এর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, বি ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৪৪১টি, ডি ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ-ইউনিটের মধ্যে বি১ ইউনিটে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে। বাকি ৭০৭টি কোটায়।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence