শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার আটক

১৮ জুন ২০২৬, ১২:১৪ AM
আটক ব্যারিস্টার মিয়া

আটক ব্যারিস্টার মিয়া © টিডিসি ফটো

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাও গ্রামে অভিযান চালিয়ে মো. ব্যারিস্টার মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যারিস্টার মিয়া মৃত কিসমত আলীর ছেলে। 

এএসআই তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতের বেলা তার বসতঘর থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। 

শায়েস্তাগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুবির প্রধান ফটকে সিসিটিভি অচল থাকায় ক্ষোভ, প্রশাসনের দায়িত…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী, লাখো মা…
  • ২৭ নভেম্বর ২০২৬
শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার
  • ২৭ নভেম্বর ২০২৬
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৭ নভেম্বর ২০২৬
রাত ১০টার পর বন্ধ রাবির প্রধান ফটক
  • ২৭ নভেম্বর ২০২৬
আ.লীগের উৎপাত থেকে মানুষকে রক্ষা করতে ভারতের বক্তাকে দোয়া ক…
  • ২৭ নভেম্বর ২০২৬