সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

১৭ জুন ২০২৬, ১১:১৭ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:২১ PM
স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন

স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন © সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের হামলায় সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস।

নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মোটরগাড়ি চালক জাহিদুল শেখের মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা বেগম সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেনু পোনা সংগ্রহের জন্য জাল টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা পরে তার মরদেহ উদ্ধার করেন।

এসিএফ দীপন চন্দ্র দাস জানান, শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগমের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সুন্দরবন সংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসন সুন্দরবনের নদী-খালে চলাচল এবং মাছ ধরার সময় জেলেদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা  প্রায় অসম্ভব, আমরা নীতিম…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage