বিশ্বকাপে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো, পর্তুগালের বিপক্ষে সমতা

১৭ জুন ২০২৬, ১১:৫৬ PM , আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:২০ AM
পর্তুগাল-কঙ্গো ম্যাচ

পর্তুগাল-কঙ্গো ম্যাচ © সংগৃহীত

বিশ্বকাপ মঞ্চে নিজেদের ইতিহাসের প্রথম গোল করে স্বপ্নের মুহূর্ত উপহার দিল ডিআর কঙ্গো। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে পর্তুগালের বিপক্ষে ১-১ সমতায় ফিরে মাঠে ছাড়ে তারা।

ম্যাচের শুরুটা ছিল পর্তুগালের দাপুটে। মাত্র ৬ মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন নেভেস। দ্রুত গোল পেয়ে পর্তুগাল ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এবং আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরে আসে ডিআর কঙ্গো। শুরুর চাপ সামলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে আফ্রিকান দলটি। ফলাফল, পর্তুগালের রক্ষণভাগকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলে।

প্রথমার্ধের যোগ করা সময়ে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রস থেকে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা হেড করে বল জালে পাঠান। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় ডিআর কঙ্গো এবং গ্যালারিতে থাকা তাদের সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেয়।

শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬