জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়ার্ড

১৭ জুন ২০২৬, ১১:৪২ PM
জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়ার্ড

জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়ার্ড © টিডিসি ফটো

স্নাতক ও স্নাতকোত্তরে অসামান্য অ্যাকাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘ডিনস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রথমবারের মতো আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরিফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের মোট ১০৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

জানা গেছে, আরিফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করেন। তিনি উভয় শিক্ষাবর্ষেই রেকর্ড নম্বর পেয়ে 'ফ্যাকাল্টি ফার্স্ট' হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডেড স্কলারশিপ) স্নাতকোত্তরে অধ্যয়নরত আছেন।

ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তি ও নিজের শিক্ষাজীবনের এই সাফল্য নিয়ে অনুভূতি প্রকাশ করে আরিফুল ইসলাম বলেন, আল্লাহর অশেষ রহমতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডিন’স অ্যাওয়ার্ড গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। এই অর্জনের পেছনে আমার সম্মানিত দাদা, মা-বাবা, শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের গভীর অবদান ও দোয়া রয়েছে। আমি বিশেষভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, শিক্ষাজীবনের শুরু থেকে সংগঠনটি আমাকে নৈতিকতা, মূল্যবোধ, অধ্যবসায়, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব এবং ইসলাম ও আধুনিক জ্ঞানের সমন্বিত চর্চার শিক্ষা দিয়েছে। মানুষের কল্যাণে কাজ করা, সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া এবং ব্যক্তিগত উন্নয়নের যে প্রেরণা আমি পেয়েছি, তার পেছনে সংগঠনের ভূমিকা অনস্বীকার্য। আমি মনে করি, এই পুরস্কার কেবল একটি সম্মাননা নয়; এটি একটি আমানত এবং দায়িত্ব। দেশ, সমাজ ও মানবকল্যাণে নিজেকে আরও কার্যকরভাবে নিয়োজিত করার জন্য এটি আমার কাছে নতুন এক অঙ্গীকার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২১ বছর পর উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের বিশেষ উদ্যোগে প্রথমবারের মতো এই ডিনস অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। প্রথম আসরে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশন থেকে ২০১৯-২০ সেশনের চারটি ব্যাচের স্নাতক পর্যায়ের মোট ১০৪ জন কৃতী শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজ থেকে ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স থেকে ২৯ জন, এবং আইন অনুষদ ও চারুকলা অনুষদ থেকে ৩ জন করে শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ। এই মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে নেতৃত্ব দেবে। এ সময় তিনি জবির আবাসন সংকট নিরসন এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষাসচিব আব্দুল খালেক এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ডিনস অ্যাওয়ার্ড প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক পরিমল বালা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9