বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

১৪ জুন ২০২২, ১০:০০ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২২ জুন থেকে শুরু হয়ে চলবে ২ জুলাই পর্যন্ত চলবে। এবারের ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। 

এই ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুটেক্স কর্তৃপক্ষ। এবারের ভর্তি পরীক্ষা ২০২১ সালের অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল সে অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এবারও ২০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা হবে, যেখানে গণিতে ৬০, পদার্থে ৬০, রসায়নে ৬০ এবং ইংরেজিতে ২০ নম্বর করে থাকছে।

শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬