রাবি ভর্তির প্রাথমিক আবেদনের ফল ১৪ জুন

০৯ জুন ২০২২, ০৪:৫৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হচ্ছে আজ (০৯ জুন) রাত ১২টায়। আবেদন শেষে চূড়ান্ত পর্বের আবেদনে মনোনীত ভর্তিচ্ছুদের তালিকা আগামী ১৪ জুন প্রকাশিত হবে।

বৃহস্পতিবার (০৯ জুন) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, গত ২৫ মে শুরু হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন রাতে শেষ হচ্ছে। যাচাই-বাচাই শেষে চূড়ান্ত পর্যায়ের আবেদনের জন্য মনোনীত ভর্তিচ্ছুদের তালিকা ১৪ জুনের মধ্যেই প্রকাশিত হবে।

আরও পড়ুন: রাবির বিভাগভিত্তিক কোন ইউনিটে কত আসন?

তিনি বলেন, এ পর্যন্ত ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ইউনিটে মোট আবেদন পড়েছে ৩ লাখ ৮১ হাজার।

২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের আবেদন ১৫ জুন শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত।

এরপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ থেকে ২৭ জুলাই। চার শিফটে ১৮ হাজার করে মোট ৭২ হাজার শিক্ষার্থী প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। ভর্তি পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ের আবেদন ফি ১১শ টাকা।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬