রাতে শেষ হচ্ছে রাবির ভর্তির প্রাথমিক আবেদন

০৯ জুন ২০২২, ১০:০১ AM
রাবি

রাবি © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ বৃহস্পতিবার (৯ জুন) শেষ হচ্ছে। এদিন দিবাগত রাত ১২টায় এই আবেদন প্রক্রিয়া শেষ হবে। এর আগে, গত ২৫ মে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার (৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে ১৫ দিন শেষে প্রায় ৩ লক্ষ ৬৯ হাজার ১৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন চলমান রয়েছে। এখন পর্যন্ত মোট তিন ইউনিটে (এ, বি, সি) মোট ৩ লক্ষ ৬৯ হাজার ১৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৫৪০ জন। এই ইউনিটে মানবিক শাখা থেকে ৬১ হাজার ৬৪২ জন, বাণিজ্য শাখা থেকে ১০ হাজার ২৮৪ জন এবং বিজ্ঞান শাখা থেকে ৬২ হাজার ৬১৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

তিনি আরও জানান, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ৯৫ হাজার ৫৬৮জন ভর্তি আবেদন করেছেন। এর মধ্যে বাণিজ্য শাখা থেকে ২০ হাজার ৩৭২ জন, মানবিক শাখা থেকে ৩০ হাজার ১১০ জন এবং বিজ্ঞান শাখা থেকে ৪৫ হাজার ৮৬ জন আবেদন করেছেন।

রাবির এই কর্মকর্তা জানান, বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে সবচেয়ে বেশি ভর্তিচ্ছু আবেদন করেছেন। এই ইউনিটে মোট আবেদন করেছে ১ লাখ ৩৯ হাজার ৭০ জন। যার মধ্যে বিজ্ঞান শাখা থেকে ১ লাখ ৯ হাজার ৪৯৩ জন, বাণিজ্য শাখা থেকে ৫ হাজার ১১৪ জন এবং মানবিক শাখা থেকে ২৪ হাজার ৪৬৩ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। 

উল্লেখ্য, প্রাথমিক আবেদন শেষে জিপিএ'র ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ১৫ জুন (বুধবার) থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন, যা ২৮ জুন পর্যন্ত চলবে। 

চূড়ান্ত আবেদন শেষে ২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র এ বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবার রাবিতে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ১১শ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিএনপির ইসহাক সরকার ও কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ এনসিপিতে আনুষ…
  • ২৪ এপ্রিল ২০২৬
ঢাবির সিনেটে বিএনপিপন্থী ৫ সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পিকার
  • ২৪ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেলের গেজেট দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ
  • ২৪ এপ্রিল ২০২৬
ফের বাড়ল তেলের দাম 
  • ২৪ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু
  • ২৪ এপ্রিল ২০২৬
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
  • ২৪ এপ্রিল ২০২৬