ঢাবির ‘খ’ ইউনিটের প্রশ্নের বাংলা অংশের সমাধান

০৪ জুন ২০২২, ০৩:০১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

01. সিরাজউদ্দৌলা নাটকে 'দি ব্রেভেস্ট সোলজার' আখ্যা দেওয়া হয়েছে-
উত্তর: মিরমর্দানকে

02. ‘ফল্গু’ নদীর বৈশিষ্ট্য হলো-
উত্তর: অন্তঃসলিলা

03. অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন?
উত্তর:৪টি

04. 'তাত' শব্দের অর্থ-
উত্তর: চাচা

05. “সেই অস্ত্র” কবিতায় কোন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে?
উত্তর: মানবপ্রেমের

06. নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত—
উত্তর: নির্নিমেষ, অপরাহ, মুমূর্ষু

07. ‘বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে— উদ্ধৃত চরণটি যে
রচনার অন্তর্গত-
উত্তর: রেইনকোট

08. 'Stakeholder' শব্দের প্রচলিতপারিভাষিক রূপ হলো-
উত্তর: অংশীজন

09. লালসালু উপন্যাসে 'প্রাণধর্মের সহজ
উত্তর: জমিলা

10. 'নিশ্চয়ই পারব।'- বাক্যটিতে 'নিশ্চয়ই’
অনস্বয়ী অব্যয়

11. ‘আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে।'-
সিরাজ কোন প্রসঙ্গে এ কথা বলেছিলেন?
উত্তর: যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন

12. 'ড়' একটি – ধ্বনি।
উত্তর: তাড়নজাত

13. ‘তমিস্রা' শব্দের যথাযথ উচ্চারণ-
উত্তর: তোমিস্স্রা

14. “ঐকতান” কবিতায় কবি যে নিন্দার কথা বলেছেন-
উত্তর: কাব্যসাধনার সীমাবদ্ধতা

15. ‘পাথর এবার হঠাৎ নড়ে’- চরণে উল্লেখিত ‘পাথর’ হলো-
উত্তর: মজিদ

গল্পটা এখনো শেষ হয়ে যায়নি: রোনালদো
  • ১৮ জুন ২০২৬
ক্যারিয়ারেরসেরা ক্লাব মৌসুম শেষে জাতীয় দলের জার্সিতে নীরব ব…
  • ১৮ জুন ২০২৬
রোনালদোকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি
  • ১৮ জুন ২০২৬
কাতার বিশ্বকাপের ‘প্রতিশোধ’ নিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
  • ১৮ জুন ২০২৬
চোখের পানি মুছতে না মুছতেই সুখবর, মাকে পাশে পাচ্ছেন ভোজিনহা
  • ১৮ জুন ২০২৬
বেলিংহ্যামের দারুণ গোলে আবারও এগিয়ে ইংল্যান্ড
  • ১৮ জুন ২০২৬