ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

০৪ জুন ২০২২, ১০:২৯ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢাবির উপকেন্দ্রে শিক্ষার্থীরা প্রবেশ করছে

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢাবির উপকেন্দ্রে শিক্ষার্থীরা প্রবেশ করছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (৪ জুন) সকাল ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা একযোগে শুরু হয়।

এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫ জন। এ বছর এই ইউনিটটিতে আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

এর আগে গতকাল শুক্রবার (৩ জুন) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। এর মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। আবেদন ফি ছিল এক হাজার টাকা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসনসংখ্যা ৬ হাজার ৩৫। অর্থাৎ প্রতি আসনের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন।

গল্পটা এখনো শেষ হয়ে যায়নি: রোনালদো
  • ১৮ জুন ২০২৬
ক্যারিয়ারেরসেরা ক্লাব মৌসুম শেষে জাতীয় দলের জার্সিতে নীরব ব…
  • ১৮ জুন ২০২৬
রোনালদোকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি
  • ১৮ জুন ২০২৬
কাতার বিশ্বকাপের ‘প্রতিশোধ’ নিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
  • ১৮ জুন ২০২৬
চোখের পানি মুছতে না মুছতেই সুখবর, মাকে পাশে পাচ্ছেন ভোজিনহা
  • ১৮ জুন ২০২৬
বেলিংহ্যামের দারুণ গোলে আবারও এগিয়ে ইংল্যান্ড
  • ১৮ জুন ২০২৬