এক মাস এগিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুলাই

৩০ মে ২০২২, ০৯:০৮ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © লোগো

সেশনজট কমাতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের ভর্তি পরীক্ষা একমাস এগিয়ে আনা হয়েছে। এবার আবেদন ফি ৩০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩০ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড.সাদেকুল আরেফিন বলেন, সব জিনিসের দাম বাড়ার কারণে ভর্তি পরীক্ষার ফি বেড়েছে। বিভাগ ভেদে পরীক্ষার ফিতে কোন পার্থক্য নেই। 

তিনি আরও বলেন, পরীক্ষায় কৃতকার্য হতে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম  ৩০ পেতে হবে তবে এবার পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে। 

গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতার বিষয়ে তিনি বলেন, বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৭ (চতুর্থ বিষয় ছাড়া), ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৬.৫ (চতুর্থ বিষয় ছাড়া) এবং মানবিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৬ (চতুর্থ বিষয় ছাড়া) নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ গুচ্ছ) ‘ক’ ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের মানবিকের ১০ সেপ্টেম্বর ও ‘গ’ ইউনিটের বাণিজ্যের ১৭ সেপ্টেম্বর নেওয়া সিদ্ধান্ত হয়েছিল।

ওয়ান ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ২৪ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস-দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার লক্…
  • ২৪ এপ্রিল ২০২৬
টাইমস হায়ার এশিয়া র‍্যাঙ্কিংয়ে চমক ঢাবির, বুয়েটের সঙ্গে দেশ…
  • ২৪ এপ্রিল ২০২৬
ইমামতি শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত
  • ২৪ এপ্রিল ২০২৬
শিক্ষা-বান্ধব পরিবেশের দাবিতে অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারক…
  • ২৪ এপ্রিল ২০২৬
ইরানি ফুটবলারদের বিশ্বকাপ খেলতে বাধা নেই: মার্কো রুবিও
  • ২৪ এপ্রিল ২০২৬