সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গৌরীপুরের যুবক নিহত

০১ জুন ২০২৬, ০৬:১৯ PM
ফারুক ইসলাম

ফারুক ইসলাম © সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামের প্রবাসী যুবক ফারুক ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় সোমবার (১ জুন)  সকালে সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন ফারুক ইসলাম। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ফারুক ইসলামের মৃত্যুর খবরে তার নিজ গ্রাম গুঁজিখাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্বজন ও এলাকাবাসী জানান, ফারুক ইসলাম অত্যন্ত ভদ্র, বিনয়ী ও পরোপকারী মানুষ ছিলেন। দেশে ছুটিতে এলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সহযোগিতা করতেন।

পারিবারিক সূত্র জানায়, ফারুক ইসলাম তিন সন্তানের জনক। বর্তমানে তার মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬