আইসিসির সদস্যপদ হারাল ক্রিকেট খেলুড়ে একটি দেশ

০১ জুন ২০২৬, ০৬:০৯ PM
আইসিসি

আইসিসি © সংগৃহীত

বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগে নতুন করে চাপে পড়েছে ক্রিকেট কানাডা। কয়েক দিন আগে সংস্থাটির জন্য নির্ধারিত অর্থায়ন ছয় মাসের জন্য স্থগিত করার পর এবার তাদের সদস্যপদও সাময়িকভাবে স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

রবিবার (৩১ মে) ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ক্রিকেট কানাডা তাদের সদস্যপদ সম্পর্কিত দায়িত্ব পালনে “গুরুতর লঙ্ঘন” করেছে, যার কারণে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞার মধ্যেও কানাডার জাতীয় দলগুলোর জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে।। আইসিসি জানিয়েছে, কানাডার জাতীয় পুরুষ, নারী ও বয়সভিত্তিক প্রতিনিধিত্বকারী দলগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অধিকার হারাবে না। অর্থাৎ, স্থগিতাদেশ চলাকালেও কানাডার জাতীয় দলগুলো আইসিসি আয়োজিত টুর্নামেন্ট ও ইভেন্টে খেলতে পারবে। 

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬