চবির বি ইউনিটে বাংলা-ইংরেজিতে নম্বর কমল, বাড়ল সাধারণ জ্ঞানে

২৬ মে ২০২২, ১২:০৮ AM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এবারের ভর্তি পরীক্ষায় এবার একটি ইউনিট ও উপ-ইউনিটের প্রশ্নপত্রের মানবণ্টনে পরিবর্তন আনা হয়েছে। বি–ইউনিট ও বি-১ উপ-ইউনিটের প্রশ্নপত্রে গত বছর বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫ নম্বর এবং ইংরেজি ছিল ৩৫ নম্বর করে।

আর সাধারণ জ্ঞান ছিল ৩০ নম্বরের। এবার সাধারণ জ্ঞান থাকবে ৪০ নম্বরের। আর বাংলা বা ঐচ্ছিক ইংরেজি এবং ইংরেজিতে কমবে ৫ নম্বর করে।

এসব তথ্য নিশ্চিত করে ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, গতবারের মতো এবারও  স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২০ নম্বরে হবে। এর মধ্যে ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। বাকি ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান বলেন, ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে হবে। সংক্ষিপ্ত সিলেবাসে হবে না। গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষার কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে আসনসংখ্যা ৪ হাজার ৯২৬। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি। 

মোট চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪১টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ-ইউনিটের মধ্যে বি-১ ইউনিটে ১২৫টি ও ডি-১ ইউনিটে ৩০টি আসন আছে।

ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিল ঢাবি সা্ংবাদিক সমিতি
  • ২৪ এপ্রিল ২০২৬
বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: শিবি…
  • ২৪ এপ্রিল ২০২৬
বগুড়ায় বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক
  • ২৪ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে 
  • ২৪ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
  • ২৪ এপ্রিল ২০২৬
উপজেলা হাসপাতালে আনসার নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানাল ড্য…
  • ২৪ এপ্রিল ২০২৬