নদীতে ধরা পড়ল ১২ কেজির ভেটকি, ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি

০১ জুন ২০২৬, ০১:৫৪ PM
মাছটি আড়তে আনা হলে ঐৎসুক জনতা ভিড় করেন

মাছটি আড়তে আনা হলে ঐৎসুক জনতা ভিড় করেন © টিডিসি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বিশাল ভেটকি মাছ। বিরল আকৃতির মাছটি স্থানীয় মৎস্য আড়তে আনার পর তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে মাছটি ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়।

সোমবার (১ জুন) সকালে মাছটি উপজেলার কাপসন্ডা মৎস্য আড়তে আনা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। আড়তে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। অনেকে মাছটির সঙ্গে ছবি তোলেন, আবার কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এর আগে রবিবার দিবাগত রাতে খোলপেটুয়া নদীতে মাছ ধরতে গিয়ে জেলে রবিউল ইসলাম গাজীর জালে ধরা পড়ে বিরল আকারের এ ভেটকি মাছটি।

কাপসন্ডা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম গাজী জানান, চলতি বছর খোলপেটুয়া নদী থেকে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারই তার জালে সবচেয়ে বড় মাছটি ধরা পড়েছে। ১২ কেজি ওজনের ভেটকি মাছটি পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা বেশ আনন্দিত। একই সময়ে তার জালে আরও প্রায় ২ কেজি ওজনের একটি মাছ ধরা পড়ে।

কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার বলেন, তাদের আড়তে এর আগে এত বড় ভেটকি মাছ আসেনি। খোলপেটুয়া নদী থেকে ধরা পড়া ১২ কেজি ওজনের মাছটি প্রথমবারের মতো আড়তে আসে। মাছটি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করা হয়। সে হিসাবে মাছটির মূল্য দাঁড়ায় ১৩ হাজার ২০০ টাকা। পরে ঢাকার একজন চাকরিজীবী পুরো মাছটি কিনে নেন।

মাছটির খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকেও মানুষ আড়তে ভিড় করেন।

স্থানীয়দের অনেকেই বলেন, সাম্প্রতিক সময়ে খোলপেটুয়া নদীতে বড় আকারের মাছ আগের তুলনায় কম দেখা যায়। তাই এত বড় একটি ভেটকি মাছ ধরা পড়ার ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬