এলপিএল ড্রাফটে ৩০ বাংলাদেশি, কোন ক্যাটাগরিতে কে

০১ জুন ২০২৬, ০১:৪৪ PM
লঙ্কা প্রিমিয়ার লিগের লোগো

লঙ্কা প্রিমিয়ার লিগের লোগো © সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফট সোমবার (১ জুন) বসতে যাচ্ছে। এবারের ড্রাফটে বাংলাদেশের একঝাঁক ক্রিকেটারের নাম উঠতে যাচ্ছে। এর আগে দেখে নেওয়া যাক, কে কোন ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরির দামই বা কেমন।

ড্রাফটে ৫০ হাজার ডলার বা প্রায় সাড়ে ৬১ লাখ টাকা ক্যাটাগরির প্লাটিনাম ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি হিসেবে শরিফুল ইসলাম আছেন। এই তালিকায় রহমানউল্লাহ গুরবাজ, মুজিব-উর-রহমান, সিকান্দার রাজা, তাব্রাইজ শামসি, হাসান আলী, ইমাদ ওয়াসি, কাইল জেমিসন, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, অ্যাশটন অ্যাগারের মতো ক্রিকেটাররা আছেন। 

৩০ হাজার ডলার বা প্রায় ৩৭ লাখ টাকার গোল্ড ক্যাটাগরিতে তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা আছেন। এই ক্যাটাগরিতে থাকা বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম টেম্বা বাভুমা, শাহনেওয়াজ দহানি, পল স্টার্লিং, জশ লিটল, মোহাম্মদ হারিস, সেদিকউল্লাহ আতাল, সন্দীপ লামিচানে, করিম জানাত, রাহকিম কর্নওয়াল প্রমুখ।

২০ হাজার ডলার বা সাড়ে ২৪ লাখ টাকা মূল্যের ক্লাসিক ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে সৌম্য সরকার, সাব্বির রহমান, হাসান মাহমুদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলী চৌধুরী, তানভীর ইসলাম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, রিপন মণ্ডল, আফিফ হোসেন ধ্রুব, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম আছেন। 

দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় ড্রাফটে মোট ৪২১ জন খেলোয়াড়ের নাম উঠবে। যেখানে ১৭৯ জন শ্রীলঙ্কান ক্রিকেটারের পাশাপাশি ২৪২ জন বিদেশি ক্রিকেটারও রয়েছেন। সেই ২৪২ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকেই ৩০ জন আছেন। যদিও শুরুতে ৪৮ জন নাম দিয়েছিলেন। যাচাই-বাছাই ও দল পাওয়ার সম্ভাবনা শেষে তাদের মধ্যে ৩০ জনকেই চূড়ান্ত তালিকায় রেখে দেওয়া হয়েছে।
 
ইতোমধ্যেই বাংলাদেশের তিন তারকা দল পেয়েছেন। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে জাফনা কিংস দলে নিয়েছে। আর ড্রাফটের আগের রাতে লিটন দাসকে দলে নেওয়ার কথা জানায় গল গালান্টস।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9