লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন লিটন

০১ জুন ২০২৬, ০১:০৭ PM
লিটন কুমার দাস

লিটন কুমার দাস © সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে দল পেয়েছেন লিটন কুমার দাস। প্লেয়ার্স ড্রাফটের আগেই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে দলে ভেড়ানোর ঘোষণা দেয় গল গ্যালান্টস।

গল গ্যালান্টসের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে স্কোয়াডে যুক্ত হলেন এই উইকেটকিপার-ব্যাটার । এর মধ্য দিয়ে আবারও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে দেখা যাবে।

যদিও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লিটনের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় খেলেছেন তিনি। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার সুযোগ পেলেও চোটের কারণে মাঠে নামা হয়নি তার।

এলপিএলে অবশ্য লিটনের প্রথম অভিজ্ঞতা নয় এটি। ২০২৩ মৌসুমে গল টাইটান্সের হয়ে ৩ ম্যাচে ৩৪ রান করেছিলেন তিনি।

এবারের এলপিএলে এখন পর্যন্ত তিন বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে গল গ্যালান্টসে লিটন, আর জাফনা কিংসে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে দেখা যাবে।

লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগটির ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী সোমবার অনুষ্ঠিত হবে। এর আগের দিন লিটনের নাম ঘোষণা করলো গল গ্যালান্টস। আগামী ১৭ জুলাই মাঠে গড়াবে টুর্নামেন্টটির এবারের আসর।

তবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সঙ্গে এলপিএলের সূচির কিছুটা সংঘর্ষ রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ ১৯ জুলাই খেলবে বাংলাদেশ। তাই জাতীয় দলের দায়িত্ব শেষ করেই লিটনের শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।  

ইতালিতে কনসার্টে গিয়ে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ…
  • ২০ আগস্ট ২০২৬
৩ জেলায় নতুন ডিসি
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৬ সেপ্টেম্বরের মধ্যে, চূড়ান্ত…
  • ২০ আগস্ট ২০২৬
স্বর্ণপদক পেলেন বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ২০ আগস্ট ২০২৬
বন লুটের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিবসহ ২০ জনের বিরুদ্ধে মা…
  • ২০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নোটিশে যা আছে
  • ২০ আগস্ট ২০২৬