নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন

১১ মে ২০২২, ০৯:৪৬ PM
নার্স

নার্স © ফাইল ছবি

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলােডের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১২ মে এর পরিবর্তে ১৪ মে থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

বুধবার (১১ মে) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব রাশিদা আক্তার বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন: ঢাবি ভর্তি: ‘ঘ’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৫৮ জন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে ০৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অনিবার্য কারণবশত ১২ মে এর পরিবর্তে ১৪ মে সকাল ১০টা থেকে উত্তোলন/ডাউনলােড করা যাবে।

প্রথমবারের মতো জবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • ০৩ জুন ২০২৬
অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে পাহারা দিচ্…
  • ০৩ জুন ২০২৬
শিশু মৃত্যুর পর খানজাহান আলী মাজারের দীঘির কুমির সরানোর সিদ…
  • ০৩ জুন ২০২৬
এবার ঘরে পঁচা গন্ধে উদ্ধার হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
  • ০৩ জুন ২০২৬
ঘরে ঢুকেই জর্জেটের উড়না দিয়ে রামিসার মুখ বাধা দেখতে পান পুল…
  • ০২ জুন ২০২৬
রামিসার হত্যায় ব্যবহার হয় ১১ ইঞ্চির ধারালো চাকু
  • ০২ জুন ২০২৬