অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন গ্রামবাসী

০৩ জুন ২০২৬, ০১:২৫ AM , আপডেট: ০৩ জুন ২০২৬, ০১:৩৬ AM
বেনাপোল সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

বেনাপোল সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি © টিডিসি ফটো

ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করা ১০ থেকে ১২ জনের একটি দল দ্বিতীয় দিনের মতো বেনাপোল সীমান্তসংলগ্ন ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে। পাশাপাশি গ্রামবাসীরাও পাহারা দিচ্ছেন। 

এদিকে সীমান্তে চলমান এ পরিস্থিতি ও সাম্প্রতিক পুশ-ইন ইস্যুতে সরেজমিনে পর্যবেক্ষণের জন্য বুধবার (৩ জুন) বেনাপোল সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘোষণার মধ্যেই সীমান্তজুড়ে সতর্কতা আরও বেড়েছে।

স্থানীয় সূত্র জানায়, বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে অবস্থানরত দলটিকে সোমবার সারাদিন খোলা মাঠে দেখা গেলেও মঙ্গলবার সকাল থেকে তাদের আর খোলা স্থানে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড রোদ থেকে রক্ষা পেতে তারা সীমান্তসংলগ্ন একটি আমবাগানের ছায়ায় আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৮০০ মিটার দূরে কাঁটাতারের বেড়ার পাশে কয়েকটি গাছ নিয়ে ছোট একটি বাগান রয়েছে। স্থানীয় কৃষকদের মতে, মঙ্গলবার সকাল থেকে দলটিকে মাঠে দেখা না গেলেও তারা ওই বাগানের আশপাশেই অবস্থান করছে। তবে দলটিতে কতজন নারী বা শিশু রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিএসএফের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান নীল পতাকা উড়িয়ে বিজিবির ২০ থেকে ২২ সদস্যের একটি দল নিয়ে শূন্যরেখা বরাবর যান। তবে এ সময় বিএসএফের কোনো প্রতিনিধি এগিয়ে আসেনি। প্রায় ১০ মিনিট অবস্থান শেষে বিজিবির দলটি বাংলাদেশ অংশে ফিরে আসে।

সীমান্তে যেকোনো ধরনের জোরপূর্বক অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনসাধারণও সক্রিয় ভূমিকা পালন করছেন। রঘুনাথপুর ও সাদিপুর গ্রামের মানুষ দলবদ্ধভাবে বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছেন। অনেকেই সীমান্ত এলাকায় অবস্থান করে বিজিবি সদস্যদের সহযোগিতা করছেন।

রঘুনাথপুর গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্য চায়না বেগমকে মঙ্গলবার সকাল থেকেই কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় দেখা যায়। তিনি বিজিবি সদস্যদের উৎসাহ জোগানোর পাশাপাশি স্থানীয়দেরও সতর্ক থাকতে আহ্বান জানান। গ্রামের লোকজন বিজিবি সদস্যদের জন্য ঠান্ডা পানি ও শুকনো খাবারের ব্যবস্থাও করেছেন।

যশোর অঞ্চলের বিজিবি রিজিয়ন কমান্ডার মেজর জেনারেল মাহমুদুল হাসান বলেন, ভারত থেকে অবৈধ পুশ-ইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকার সাধারণ মানুষ যেভাবে সহযোগিতা করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

এদিকে সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার বেনাপোলে আসছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। দলীয় সূত্র জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পুশ-ইন ইস্যুর বাস্তব চিত্র পর্যবেক্ষণই তার সফরের মূল উদ্দেশ্য। সফরকালে তিনি স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এক বার্তায় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে সীমান্ত-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান হওয়া উচিত। এ বিষয়ে তাদের অবস্থান সুস্পষ্ট বলেও তিনি উল্লেখ করেন।

সীমান্তে টানা কয়েকদিন ধরে পুশ-ইনের অভিযোগ, বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় জনসাধারণের নজরদারির কারণে বেনাপোল সীমান্ত বর্তমানে দেশের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। আগামী দিনের ঘটনাপ্রবাহ সীমান্ত পরিস্থিতিকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9