প্রথমবারের মতো জবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ৮ ক্যাটাগরিতে চলছে নিবন্ধন

০৩ জুন ২০২৬, ০১:৩৪ AM
প্রথমবারের মতো জবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রথমবারের মতো জবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব © সংগৃহীত

দেশ-বিদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকারদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সৃজনশীলতা তুলে ধরার নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টির ফিল্ম অ্যান্ড টেলিভিশন (এফএনটি) বিভাগ আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘1st JnU FNT International Student Film Festival-2026’।

আয়োজক সূত্রে জানা গেছে, জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম দিকে উৎসবটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে উৎসবের সময়সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের শিক্ষার্থীদের কাছ থেকে চলচ্চিত্র ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত অংশগ্রহণকারীরা তাদের নির্মাণকর্ম জমা দিতে পারবেন। আন্তর্জাতিক এ উৎসবে মোট আটটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিভাগ রাখা হয়েছে। বিভাগগুলো হলো— স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র (Cineman), গ্রুপ প্রোডাকশন (Cinema People), চিত্রনাট্য রচনা (Screenwriter), প্রামাণ্যচিত্র (Documaker) এবং নারী নির্মাতাদের জন্য বিশেষ বিভাগ Cinewomen।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তঃব্যাচ প্রতিযোগিতার আওতায় Best Maker (Short Fiction Film), Best Group Fiction এবং Best Group Documentary নামে আরও তিনটি বিভাগ রাখা হয়েছে।

আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই উৎসবে অংশ নিতে পারবেন। জমা দেওয়া চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে হতে হবে।

আবেদনের ক্ষেত্রে চলচ্চিত্রের শিরোনাম, পরিচালক ও প্রযোজকের নাম, নির্ধারিত বিভাগ, পোস্টার, গুগল ড্রাইভ লিংক, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বিভাগ, সেশন এবং বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র জমা দিতে হবে।

আগ্রহী অংশগ্রহণকারীরা তাদের নির্মাণকর্ম ও প্রয়োজনীয় তথ্য [email protected] ঠিকানায় পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে নিজেদের দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রেখেছে। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তাদের অর্জন প্রমাণ করে, তারা বিশ্বমানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা রাখে। বিভাগীয় পর্যায়ে ছোট পরিসরে নানা আয়োজন হলেও আন্তর্জাতিক পরিসরে তিন দিনব্যাপী এমন বৃহৎ উদ্যোগ এবারই প্রথম।”

তিনি আরও বলেন, “এই উৎসব শিক্ষার্থীদের সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক নির্মাতাদের সঙ্গে অভিজ্ঞতা ও ভাব বিনিময়ের সুযোগ তৈরি করবে। আমি বিশ্বাস করি, এ আয়োজন চলচ্চিত্র শিল্পের বিকাশের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের মর্যাদাকে বিশ্বপরিসরে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।”

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং বৈশ্বিক চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা তৈরিতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে প্রথমবারের মতো আয়োজিত এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে ইতোমধ্যেই জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

ট্যাগ: জবি
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9