জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দুই শিক্ষার্থী

১৯ মে ২০২৬, ১১:২৪ PM , আপডেট: ২০ মে ২০২৬, ১২:০১ AM
জগন্নাথ বিশ্ববিদ্যাল

জগন্নাথ বিশ্ববিদ্যাল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক করার অভিযোগে নবীন দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়ের ফেসবুকে এ তথ্য জানানো হয়। 

ফেসবুক পোস্টে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আইন এবং সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে উভয় শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন এবং শান্তি শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে প্রশাসন উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬