জকসুর মেডিক্যাল ক্যাম্পে ১০ টেস্টসহ ১১ সেবা নিলেন শিক্ষার্থীরা

১৭ মে ২০২৬, ০৪:৫১ PM
জকসুর মেডিক্যাল ক্যাম্পে ১০ টেস্টসহ ১১ সেবা নিলেন শিক্ষার্থীরা

জকসুর মেডিক্যাল ক্যাম্পে ১০ টেস্টসহ ১১ সেবা নিলেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে ১০টি টেস্টসহ মোট ১১টি সেবা নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জকসুর স্বাস্থ্যসেবা নিতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা সিটি সাউথ শাখার সহযোগিতায় এ সেবার আয়োজন করে ছাত্রসংসদটি। 

এ বিষয়ে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আবদুল আলীম আরিফ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জকসুর আয়োজনে এবারই প্রথম এত বড় পরিসরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘ক্যাম্পে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১২টি বুথে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিয়েছেন। মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি, চর্মরোগ, ইএনটি, অর্থোপেডিক্স, চক্ষু ও হৃদরোগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা শিক্ষার্থীদের ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় বেসিক মেডিসিন ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাও সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।’

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “অনেক শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতার কারণে সময়মতো ভালো চিকিৎসা নিতে পারেন না। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই আমরা এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে এক ছাদের নিচে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাচ্ছেন, যা তাদের স্বাস্থ্যগত দুশ্চিন্তা অনেকটাই কমাবে।”

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জকসুর এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে একসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় টেস্ট ও বেসিক মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে, যা আমাদের জন্য খুবই উপকারী। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা এখান থেকে সরাসরি উপকৃত। আমি মনে করি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া উচিত।’

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে Hb%, RBS, HbA1c, TSH, Vit-D, CRP, Troponin-I, Urine Strip Test, ECG ও USG-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিক্যাল পরীক্ষা বিনামূল্যে করা দেওয়া হয়েছে। এ ছাড়াও ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা যায়। জকসুর দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে মনে করেন শিক্ষার্থীরা।

ফুটবল খেলা শেষ, জয় উদযাপন নিয়ে রাবিতে সংঘর্ষ, আহত ২
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১৪০ গুণী শিক্ষকের তালিকা চাইল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬