জবির নতুন ক্যাম্পাস

৫ প্যাকেজের প্রথমটির চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

০৭ মে ২০২৬, ১০:২২ PM , আপডেট: ০৭ মে ২০২৬, ১০:২৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের ৫টি প্যাকেজের প্রথমটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটি। আজ বৃহস্পতিবার (৭ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় মোট ১১টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়। 

জানা গেছে, ১১টি প্রস্তাবের মধ্যে একটি হলো—শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জবির নতুন ক্যাম্পাস সংক্রান্ত। সভায় এই প্রস্তাবটি অনুমোদনের জন্য কমিটি সুপারিশ করেছে। 

পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আলোচ্য বিষয়-২-এ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০০ একর (কম/বেশি) ভূমিসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৭ একর (কম/বেশি) ভূমি উন্নয়ন (প্যাকেজ-১, ২, ৩, ৪ ও ৫) কাজের মোট ৫টি প্যাকেজের ১ম ও চূড়ান্ত ভেরিয়েশন প্রস্তাব করা হয়েছে। 

প্রকল্পের ক্রয়মূল্য ১৮৯ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ১৪০ টাকা। তবে ভেরিয়েশন আরও ১০ কোটি ১৯ লাখ ৭২ হাজার ৭২৫ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য হয়েছে ১৯৯ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৮৬৫ টাকা। এতে বেড়েছে ১০ কোটি টাকা।

জানতে চাইলে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যখন টেন্ডার দেওয়া হয়েছিল তখন কম ছিল সবকিছুর দাম। কিন্তু বর্তমানে রডসহ নির্মাণ সামগ্রীর সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কাজটা ফেলে রেখেছিল তারা। বিষয়টি নিয়ে আমি শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এখন সেটির অনুমোদন দেওয়া হলো আজকের মন্ত্রিসভায়।

কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬