তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩ PM
‘ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার

‘ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার © সংগৃহীত

‎‎‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে ‘ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‎শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২২২ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় লেখালেখিতে ক্যারিয়ার, উপার্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎এ সময় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বলেন, “ছাত্রজীবন থেকে লেখালেখির সঙ্গে যুক্ত থাকলে ভবিষ্যতে বড় গণমাধ্যমে কাজের সুযোগ তৈরি হয়। তাই লক্ষ্য ঠিক করে পড়াশোনার পাশাপাশি লেখালেখি চালিয়ে যেতে হবে।”

‎প্রধান আলোচক ‘আজকের পত্রিকা’র সহ-সম্পাদক আব্দুর রহমান বলেন, “লেখালেখি থেকে আয় করতে চাইলে নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন জরুরি। নিজের আগ্রহ অনুযায়ী ক্ষেত্র বেছে নিতে হবে।”

‎অন্যতম আলোচক ‘দি ডেইলি সান’-এর রিপোর্টার আসাদুল ইসলাম বলেন, “বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখির সুযোগ বেড়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার না জানলে পিছিয়ে পড়তে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক হলেও মানুষের বিকল্প নয়।”

‎জবি শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি আব্দুল কাদের নাগিব বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো একজন মানবিক লেখকের স্থান নিতে পারবে না। অভিজ্ঞ মানুষের সঙ্গে কথা বলাও বড় শিক্ষা।”

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার সভাপতি মুশফিকুর রহমান ইমন। সাধারণ সম্পাদক সোহান ফরাজীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রিমি।

‎সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক মায়িশা ফাহমিদা ইসলামসহ শাখা নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬