দশ মিনিটে মোবাইল ছিনতাই, এক মিনিটেই উদ্ধার—ঘটনার বর্ণনা দিলেন জবি শিক্ষার্থী

০১ মে ২০২৬, ০১:২৬ AM
প্রতীকী ছবি ও জবির লোগো

প্রতীকী ছবি ও জবির লোগো © টিডিসি সম্পাদিত

ছিনতাইকারীর কবলে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ আল হাসান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে মোবাইল ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। 

ফেসবুক পোস্টে মাহমুদ আল হাসান বলেন, রীতিমতো অলৌকিক ঘটনা ঘটলো দশ মিনিট আগে। এই ধরনের ঘটনার কথা সাধারণত শোনা যায় না। নিজের সাথে না ঘটলেও হয়ত বিশ্বাস করা দুঃসাধ্য ছিলো। একটু আগে আমি আর সিজান   শাহবাগ থেকে রিকশা করে আসতেছি। উঠি সময়ই বলছি এলাকা ভালো না, ফোন পকেটে রেখে দাও। যেই শঙ্কায় বলা সেই ঘটনাই ঘটলো।

রিকশা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের এ পাশে রমনার সাইটে যেখানে আলো কম সেখানে আসতেই পিছন থেকে এক বাইক এসে সিজানের হাত থেকে দুহাতে টেনে ফোন নিয়ে গেল। দুইজন মিলেও ধরে রাখতে পারলাম না। 

একদম পিনপতন নীরবতা। ভাবতেই পারছিলাম না যে এইমাত্র ঢাকার রাস্তায় ছিনতাই এর স্বীকার হলাম। শেষ চেষ্টা হিসেবে অটোচালিত রিকশাকে যত জোরে পারা যায় চালাতে বললাম। শেষ চেষ্টা আরকি। বাইক ছিল R15, রিকশার সাথে গলার আওয়াজ ভরসা। এইরকম একটা বাজে ঘটনার স্বাক্ষী হয়ে গেলাম।

হঠাৎ করে দেখি সিগনাল এর আগে বাইকটা আরেকজনকে ওভারটেক করতে গিয়ে রোড ব্যারিকেডে এক্সিডেন্ট করে পরে গেছে। এইবার পায় কে! ছিনতাইকারী দেখি ঠেলে ঠেলে বাইক নিয়ে যাবার চেষ্টা করতেসে।

রিকশাওয়ালা চালাকি করে একদম বাইকের সামনে গিয়ে থামায়। পুরো রাস্তায় কোন গাড়ী নেই,শুধু আমি আর সিজান।প্রথমেই ফেরত দিয়ে দেবার রিকুয়েষ্ট করতেই হাতে থাকা হেলমেট আর কি জানি দিয়ে আঘাত করতে আসে।ইতোমধ্যেই আশেপাশে মানুষের আসার আভাস পেয়ে ফোন দিয়ে সরি বলে বাইক ঠেলে চলে যায়। 

ছিনতাই হওয়া ফোন এক মিনিটের মধ্যে ফেরত পেয়ে গেছি! তাও ঢাকার রাস্তায়। কল্পনাই করতে পারতেসিনা। আল্লাহর কাছে শতসহস্র শুকরিয়া কোন ধরনের রেজিস্টেন্স, আঘাত ছাড়া ঘটনার সমাপ্তি ঘটেছে। অলৌকিক না বৈ কি?

ট্যাগ: জবি
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬