ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা

১১ জুন ২০২৬, ১২:১১ AM
সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম © টিডিসি ফটো

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৫৬টি খাল দখলমুক্তকরণ, সীমানা নির্ধারণ, পুনঃখনন ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জুন) দুপুর ১২টায় সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ‘খাল বাঁচলে বাঁচবে ঢাকা, তাই ৫৬ খাল পুনরুদ্ধারে জোরালো উদ্যোগ, খালগুলোর অবৈধ দখল উচ্ছেদ, সীমানা নির্ধারণ, পুনঃখনন এবং সংস্কার কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস ছালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, দুই সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬