২ নভেম্বরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালনের ঘোষণা দিলেন জবি উপাচার্য

২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ PM
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন © টিডিসি ফটো

আগামী বছর থেকে ২ নভেম্বরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। শনিবার (২৫ এপ্রিল) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, ‘আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে সংগীতশিল্পী জেমসকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জবির সঙ্গে সম্পৃক্ত সবাই এ আয়োজনে একত্রিত হবেন।’

তিনি আরও জানান, ‘জবি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।’

উপাচার্য বলেন, ‘একজন অভিভাবকের কাছে সন্তানের সাফল্যই সবচেয়ে বড় আনন্দ। শিক্ষার্থীদের অগ্রগতিতে তিনি গর্বিত এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, জবি একটি পরিবার হিসেবে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াসউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল।

ট্যাগ: জবি
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষার্থী-শিক্ষক এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন ভিসির নেতৃত্বে চুয়েটের অনলাইন সিন্ডিকেট সভায় ৩ সিদ্ধান…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬