জকসুর মেডিকেল ক্যাম্প

আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা

১৩ মে ২০২৬, ১২:৩২ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের লোগো © টিডিসি সম

মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মে) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম। 

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ১৭ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আট বিভাগে চিকিৎসা নিতে পারবেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

বিভাগগুলো হলো—মেডিসিন; জেনারেল সার্জারি; গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স (Gynecology & Obstetrics); চর্মরোগ (Dermatology - Skin); নাক, কান ও গলা; অর্থোপেডিক্স (Orthopedics); চক্ষু (Ophthalmology - Eye) এবং মনোরোগ  (Psychiatry)। 

এ বিষয়ে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের উদ্যোগে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬
অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬