জকসুর উদ্যোগে ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু

০৮ মে ২০২৬, ১০:০৩ PM
গন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের লোগো

গন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের লোগো © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ চালু হতে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে জবি শিক্ষার্থীদের ৪দিন ব্যাপী কোর্সটি করতে পারবেন বলে জানা গেছে। 

আয়োজকরা জানান, আগামী ১৫ মে থেকে ‘ফ্রি বেসিক কম্পিউটার কোর্স’ কোর্সের ক্লাস শুরু হবে। এতে এমএস ওয়ার্ড,  মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সিভি তৈরি, পিডিএফ ও গুগল ফরম তৈরি এবং কম্পিউটারের বেসিক ধারণা দেওয়া হবে। 

কোর্সটি অনলাইনের মাধ্যমে ৪ দিনব্যাপী চলবে। কোর্সটি লাইভ ও রেকর্ড ক্লাস করা যাবে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরষ্কার,  বিনামূল্যে প্রয়োজনীয় শীট এবং নিবন্ধনকারী ৫০ জন ফ্রীতে ক্যানভা প্রিমিয়াম পাবেন বলে জানানো হয়। 

এ বিষয়ে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘নির্বাচনের সময় আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার যে ইশতেহার দিয়েছিলাম, তার ধারাবাহিকতায় বিভিন্ন দক্ষতাভিত্তিক কোর্স চালু করেছি। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সফট স্কিল ও হার্ড স্কিল এই দুই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে হার্ড স্কিলের কার্যক্রম চলমান রয়েছে।’ 

তিনি বলেন, ‘আমরা ইউনিসেফের সাথে চুক্তি করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও ৮-১০টি নতুন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দক্ষতামূলক কোর্সের আয়োজন করা হবে। আমরা নামমাত্র কোর্স ফি নিয়ে বা অনেক সময় বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য এই দক্ষতামূলক কোর্সের সুযোগ করে দিচ্ছি। যাতে করে একজন শিক্ষার্থী কর্পোরেট জগতে প্রবেশের জন্য যেসব মৌলিক দক্ষতা প্রয়োজন, আমরা সেগুলো অর্জনে সহায়তা করতে চাই। এরই ধারাবাহিকতায় বেসিক কম্পিউটার কোর্স চালু করা হয়েছে।’

কোর্সটির আয়োজক জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান বলেন, ‘বর্তমান সময়ে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার স্কিল একটি অপরিহার্য দক্ষতা। এই বাস্তবতাকে সামনে রেখেই আমরা ফ্রি বেসিক কম্পিউটার কোর্সের আয়োজন করেছি। ১০ ঘন্টা ব্যাপী এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাইক্রোসফটের কাজসহ সিভি তৈরি এবং প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে।’

যদি কথা বলতে দেন, থাকি, না হলে থাকব না: স্পিকারকে নাহিদ
  • ১২ নভেম্বর ২০২৬
অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ড সাকিবের
  • ১২ নভেম্বর ২০২৬
ডিন অনুষদের ৩ বিভাগে চেয়ারম্যান সংকট, একাই দায়িত্ব সামলাচ্ছ…
  • ১২ নভেম্বর ২০২৬
মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্র…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950