শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে জবি ছাত্রদলের উদ্যোগে ডাবল ডেকার বাস

২২ মে ২০২৬, ০৬:০২ PM , আপডেট: ২২ মে ২০২৬, ০৬:০৩ PM
শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে জবি ছাত্রদলের উদ্যোগে ডাবল ডেকার বাস

শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে জবি ছাত্রদলের উদ্যোগে ডাবল ডেকার বাস © টিডিসি ফটো

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে নিজস্ব অর্থায়নে একটি ডাবল ডেকার বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে জবি শাখা ছাত্রদল। অতিরিক্ত যাত্রীর চাপ ও সিট সংকটে ভোগান্তিতে পড়া সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে সংগঠনটির এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই শিক্ষার্থীদের জন্য নয়টি বাসের ব্যবস্থা করেছিল। তবে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা থেকেই পরিবহন পুল এলাকায় শিক্ষার্থীদের দীর্ঘ সিরিয়াল শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ বাসের সিট পূর্ণ হয়ে গেলে বিশেষ করে রংপুর ও রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় পড়েন।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জবি ছাত্রদল অতিরিক্ত বাসের উদ্যোগ নেয়। প্রথমে প্রশাসনের কাছে আরও দুইটি বাস সংযুক্ত করার অনুরোধ জানানো হলেও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। পরে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে নেতাকর্মীরা নিজস্ব অর্থায়ন ও ফান্ড সংগ্রহের মাধ্যমে একটি ডাবল ডেকার বিআরটিসি বাসের ব্যবস্থা করেন। 

এ উদ্যোগ সফল করতে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

জানা গেছে, বাসটি সিরাজগঞ্জ হয়ে রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যে যায়। এতে প্রায় ১১০ জন শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারবেন। শিক্ষার্থীরা জানান, শেষ মুহূর্তে অতিরিক্ত বাসের ব্যবস্থা হওয়ায় তাদের বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমেছে। 

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঈদের সময় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় অনেক শিক্ষার্থী বাস না পাওয়ার শঙ্কায় ছিল। বিশেষ করে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের অনুরোধের পর আমরা নিজেদের উদ্যোগে বাসের ব্যবস্থা করেছি, যাতে তারা নিরাপদ ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভূমিকম্পের সময়ও শিক্ষার্থীদের জন্য আমরা বাসের ব্যবস্থা করেছিলাম। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা ও যে কোন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থাকা।’

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950