ছাত্রদল নেতা সুজাউদ্দিন না ফেরার দেশে

২১ মে ২০২৬, ০১:০৮ PM
এ কে এম সুজাউদ্দিন সুজা

এ কে এম সুজাউদ্দিন সুজা © সংগৃহীত

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এ কে এম সুজাউদ্দিন সুজা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ফুলপুরসহ বৃহত্তর ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে বুধবার রাত ৩টার দিকে হঠাৎ স্ট্রোক করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার রাজনৈতিক সহকর্মী ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন।

সুজাউদ্দিন ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের একেএম ফজলুল হকের ছেলে। তিন বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন তিনি।

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সুজা সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তরুণ ছাত্রনেতা সুজার মৃত্যুতে ফুলপুরসহ বৃহত্তর ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9