ঢাবি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

১২ এপ্রিল ২০২২, ১২:০৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদনপ্রক্রিয়া ২০ এপ্রিল থেকে শুরু হবে এবং ১০ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা ঢাবির বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন, তারাই স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

প্রার্থীরা ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ইন্টারনেটর সুবিধাসংবলিত কম্পিউটার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬