গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

০৮ এপ্রিল ২০২২, ০৮:০৭ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২১টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

শুক্রবার (৮ এপ্রিল) উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় নিজেদের ভর্তি পরীক্ষার এই তারিখ জানায় গুচ্ছ কমিটি। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামী ৩, ১০ এবং ১৭ সেপ্টেম্বর আমাদের তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা সেটি উপাচার্য পরিষদকে জানিয়ে দিয়েছি।

এদিকে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৬ আগস্ট

এ প্রসঙ্গে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক জানান, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব উপাচার্য এ বিষয়ে একমত পোষণ করেছেন। ভর্তি বিজ্ঞপ্তির সাথে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ইউজিসি ও সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. দিল আফরোজা বেগম- এর সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ৩৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপাচার্যগণের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এবার ক্রীড়া জ্যোতিষীর ভবিষ…
  • ১৪ জুলাই ২০২৬
এআই বদলে দিতে পারে বৈশ্বিক অর্থনীতি, কর্মসংস্থানেও বড় ধাক্ক…
  • ১৪ জুলাই ২০২৬
বিশ্বকাপে ভ্রমণের দিক দিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আর্জেন্টিন…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা
  • ১৪ জুলাই ২০২৬
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে পারভেজ
  • ১৪ জুলাই ২০২৬
সকালের রুটিনে বদল আনলেই কমবে স্ট্রেস হরমোন কর্টিসল
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence