প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৬ আগস্ট

০৮ এপ্রিল ২০২২, ০৭:০৯ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল ‍ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তির নীতিমালাসহ শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ জানায় প্রকৌশল গুচ্ছের উপাচার্যরা।

বৈঠক শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ।

তিনি বলেন, আগামী ৬ আগস্ট আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি আজকের সভায় চূড়ান্ত করা হয়েছে। ভর্তির নীতিমালাসহ যাবতীয় বিষয় আমাদের জেনারেল এডমিশন কমিটির সভায় ঠিক করা হবে।

আরও পড়ুন: রাবির ভর্তি পরীক্ষা শুরু ২৫ জুলাই

এদিকে আগামী ৩১ জুলাই থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। আবেদন শুরু হবে ১৮ মে থেকে। ১৬ জুন পর্যন্ত এই আবেদন করা যাবে।

শুক্রবার (৮ এপ্রিল) জাবি উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নূরুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপাচার্য পরিষদের সভায় আমরা আমাদের ভর্তি পরীক্ষার তারিখ জানিয়েছি। সেটি নিয়ে কারো কোনো আপত্তি না থাকায় পূর্ব নির্ধারিত তারিখই চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ১৮ মে থেকে ১৬ জুন পর্যন্ত ভর্তি আবেদন চলবে। আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত আমাদের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাইবার বুলিং অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত…
  • ১৩ মার্চ ২০২৬
৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
  • ১৩ মার্চ ২০২৬
ভোট গণনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন…
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে দেওয়া হেডফোনের দাম কত?
  • ১৩ মার্চ ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081