যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তির ফল

০৪ এপ্রিল ২০২২, ০১:০১ PM
মেডিকেল ভর্তির ফল

মেডিকেল ভর্তির ফল © সংগৃহীত

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) এমবিবিএস ভর্তি পরীক্ষার এই ফল প্রকাশ করা হবে। এদিন দুপুর ১টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ফল ঘোষণা করবেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন এ তথ্য জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) দুপুরে মুঠোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি জানান, পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে।

এদিকে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ভর্তিচ্ছুরা তা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ভর্তিচ্ছুরা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। 

প্রসঙ্গত, শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬