‘সেকেন্ড টাইম’ বহালের দাবিতে ইউজিসির সামনে মানববন্ধন মঙ্গলবার

২৭ মার্চ ২০২২, ০৮:৪৪ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম বহালের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণরা। আগামী মঙ্গলবার (২৯ মার্চ) এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ আন্দোলনের অন্যতম সমন্বয়ক শহিদুল সুমন। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে মানববন্ধন করা হবে।

সুমন বলেন, আগামী ৮ এপ্রিল উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যারয় পরিষদের একটি সভা রয়েছে। ওই সভায় ভর্তি পরীক্ষা নিয়ে সব বিশ্ববিদ্যালয় তাদের মতামত জানাবে। অথচ গুচ্ছ কমিটি আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিষয়ে এখনো স্পষ্ট করে ঘোষণা দেয়নি। এতে আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ‘সেকেন্ড টাইম’ নিয়ে সিদ্ধান্ত ৮ এপ্রিলের মধ্যে

তিনি আরও বলেন, গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেকেন্ড টাইম দেয়ার পক্ষে। তবে তারা এখনো কোনো ঘোষণা দিচ্ছে না। বিষয়টি কোন দিকে যাচ্ছে সেটি বলা মুশকিল। সেজন্য আমরা মানববন্ধনের ডাক দিয়েছি। ইউজিসির সামনে মানববন্ধন থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব বলেও জানান তিনি।

এদিকে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ দেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব শিগগিরই বৈঠক করবে উপাচার্যরা। আগামী ৮ এপ্রিলের মধ্যে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: গুচ্ছে কি ‘সেকেন্ড টাইম’ থাকবে?

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আগামী ৮ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে। এই সভার পূর্বেই বৈঠকে বসবে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত আমাদের সভা হবে। ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় পরিষদের সভা রয়েছে। এই সভার পূর্বেই আমরা বৈঠক করবো।

ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950