সারাদেশের ১৯ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা, পরিদর্শনে ২৫ সদস্যের কমিটি

২৪ মার্চ ২০২২, ১০:৪৯ AM

© ফাইল ছবি

আগামী ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ভর্তি অনুষ্ঠিতত হবে। এদিকে, এই ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের জন্য ২৫ সদস্যের কমিটি মনোনয়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে একযোগে ১৯টি কেন্দ্রের অধীনে ৫৭টি ভেন্যুতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রসমূহ তদারকি ও পরিদর্শনের জন্য এ বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের নামের তালিকা নির্দেশক্রমে এতদ্বসঙ্গে প্রেরণ করা হলো। বিষয়টি সদয় অবগতির জন্য অধিদপ্তরের স্বাস্থ সেবা বিভাগের যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকল শাখায় পাঠানো হয়েছে।

কেন্দ্র পরিদর্শনে ২৫ সদস্যের কমিটির দেখুন এখানে

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুসারে, গত বছরের মতো এবারও ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বর (মোট ১০০) থাকবে।

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবেন। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকাসহ ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

মাদকমুক্ত সমাজ গড়তে বরিশালে সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  • ১৬ নভেম্বর ২০২৬
টাকা নেই, আমার টিকিটটাও কিনে দিন—মোদিকে কংগ্রেস নেতা শিবকুম…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950