বিইউপি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০ মার্চ ২০২২, ০৩:৪৮ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (২০ মার্চ) দুপুরের পর এই ফল প্রকাশ করা হয়। বিইউপির ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির (www.admission.bup.edu.bd) ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: বিইউপি ভর্তি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকেই

জানা গেছে, চলতি মাসের ১১ তারিখে বিইউপির বিজনেস স্টাডিজ অনুষদ এবং আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা এবং পরের দিন ১২ মার্চ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ এবং সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ অনুষদের এই ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং খুলনার কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। 

তথ্যমতে, গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছিল, ২০ ফেব্রুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এরপর ৬ মার্চ ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

পরে ১১ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরদিন ১২ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
  • ২২ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ মাদকদ্রব্য উদ্ধ…
  • ২২ এপ্রিল ২০২৬
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬