বিইউপি ভর্তি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকেই

২০ মার্চ ২০২২, ০৪:০০ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস © ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (২০ মার্চ) দুপুরের পর এই ফল প্রকাশ করা হয়।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bup.edu.bd) ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির (www.admission.bup.edu.bd) ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

জানা গেছে, গত ১১ মার্চ বিজনেস স্টাডিজ অনুষদ এবং আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা এবং পরের দিন ১২ মার্চ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ এবং সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ অনুষদের এই ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং খুলনার কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। 

বিজনেস স্টাডিজ অনুষদের ফল দেখুন এখানে

আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ফল দেখুন এখানে

সায়েন্স ও টেকনোলজি অনুষদের ফল দেখুন এখানে

সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ ফল দেখুন এখানে

তথ্যমতে, গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছিল, ২০ ফেব্রুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এরপর ৬ মার্চ ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

পরে ১১ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরদিন ১২ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হয়।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬