বিইউপির ভর্তি পরীক্ষা শুরু

১১ মার্চ ২০২২, ০৯:৩৬ AM
বিইউপির ভর্তি পরীক্ষা

বিইউপির ভর্তি পরীক্ষা © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২১-২০২২ সেশনের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (১১ মার্চ) সকাল ১০ টা থেকে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলবে সকাল ১১টা পর্যন্ত। এক ঘণ্টার এই পরীক্ষা দেশের চারটি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে। তবে মৌখিক পরীক্ষা বিইউপির ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১৯ ফেব্রুয়ারি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি। বিইউপির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। এইচএসসির ফল প্রকাশের এক মাসের মধ্যেই পরীক্ষা নিচ্ছে বিইউপি।

এদিকে আজ বিকাল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ভর্তি পরীক্ষা হবে। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেয়া হবে সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা। এছাড়া ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু আজ

এইচএসসির ফল প্রকাশের এক মাসের মধ্যেই বিইউপিতে ভর্তি যুদ্ধ শুরু হলেও এখানো ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেনি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। তবে মেডিকেলের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল, ডেন্টালের ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির প্রাথমিক তারিখ ঠিক করে উপাচার্য পরিষদকে জানায়। পরে উপাচার্য পরিষদের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখগুলো ঠিক করে দেয়া হয়। স্ব স্ব বিশ্ববিদ্যালয় তারিখ চূড়ান্ত করে।

কাল থেকে বসছে সংসদ অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৬ আগস্ট ২০২৬
বিমানে যাত্রীর মৃত্যু, মিলছে না মরদেহ নামানোর অনুমতি, আটকে …
  • ২৬ আগস্ট ২০২৬
কলেজছাত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় অভিযুক্ত সায়ন আটক
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রামগুলোয় চিপ্‌স খান না কেউ, প্যাকেটজাত জাঙ্ক ফুড খাওয়া অপ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীর নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রক…
  • ২৬ আগস্ট ২০২৬
আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশ…
  • ২৬ আগস্ট ২০২৬