প্রকৌশল গুচ্ছে ‘সেকেন্ড টাইম’ থাকছে না

০২ মার্চ ২০২২, ০৪:১১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার বিষয়ে মত দিয়েছেন উপাচার্যরা। সম্প্রতি প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত প্রথম বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন তারা।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বৈঠকে বসেন প্রকৌশল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ওই সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়টি না রাখার বিষয়েই অভিমত ব্যক্ত করেন তারা। উপাচার্যদের এই অভিমত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ এবং সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি নিয়ে ইউজিসির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। এ বিষয়ে আমরা নিজেদের মতামত ব্যক্ত করেছি। পরবর্তীতে এটি একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছে ‘সেকেন্ড টাইম’ রাখার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত

এদিকে আগামী ১৫ মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভার তারিখ ঠিক করেছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৫ মার্চের মধ্যেই একাডেমিক কাউন্সিলের সভা করবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ বলেন, দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা শেষ করার তাগাদা দেয়া হয়েছে। ১৫ মার্চের মধ্যে সভা শেষ করতে বলা হয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে সবকিছু জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন: ‘মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস অপরিবর্তিত থাকবে’

প্রসঙ্গত, সম্প্রতি সেকেন্ড টাইম ও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত জানতে চিঠি দেয় ইউজিসি। ইউজিসির ওই চিঠিতে সাড়া দিয়ে ইতোমধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence