জবিতে ভর্তির নবম মেধাতালিকা প্রকাশ

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:২২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য নবম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। নবম মেধাতালিকায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে ফাঁকা থাকা মোট ২৯৫টি আসনের বিপরীতে মনোনীত বিষয় পেয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) নবম মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, নবম মেধাতালিকার যেসব শিক্ষার্থী বিষয় পেয়েছেন তাদেরকে ২৬ ফেব্রুয়ারি হতে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টার মধ্যে ভর্তি ফি ও কাগজপত্রাদি সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়ে ভর্তি হতে হবে ।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি ছাত্রীকে ধর্ষণ তালিকায় মাদ্রাসা পড়ুয়া, প্রকৌশল ছাত্রও

নবম মেধাতালিকায় বিজ্ঞান (এ) ইউনিটে ২২৪জন, মানবিক (বি) ইউনিটে ৩৭জন এবং বাণিজ্য (সি) ইউনিটে ৩৪জন শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছে।একইসাথে বিজ্ঞান (এ), মানবিক (বি) ও বাণিজ্য (সি) ইউনিটে নবম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩টি ইউনিটে মোট আসন সংখ্যা ২,৭৬৫টি। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে দশম মেধাতালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা নগদ, রকেট কিংবা শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবেন। ভর্তির যাবতীয় বিষয়াবলি http://admission.jnu.ac.bd/adn2021/ এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

ট্যাগ: জবি জবি
কারিগরির এমপিও নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলাসহ কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, জানানোর পরও…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬