ইবিতে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষেও ৭০ শতাংশ আসন খালি

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে (স্নাতক) প্রথম বর্ষের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে তিন ইউনিটে এখনও ১৪৭৫টি আসন খালি রয়েছে। খালি আসনগুলোর বিপরীতে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।

এই তালিকায় স্থানপ্রাপ্তদের ৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে ২৫ জানুয়ারি।

এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৬২০ শিক্ষার্থী। ফলে, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩৪৯টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৮২৯টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন শূন্য রয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd ) থেকে জানা যাবে।

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬