চবি ভর্তি পরীক্ষায় মানতে হবে যে ৮ নির্দেশনা

২৫ অক্টোবর ২০২১, ০৯:৩৮ AM
চবি ভর্তি পরীক্ষায় মানতে হবে যে ৮ নির্দেশনা

চবি ভর্তি পরীক্ষায় মানতে হবে যে ৮ নির্দেশনা © লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী বুধবার (২৭ অক্টোবর)। পরীক্ষা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে যাবতীয় প্রস্তুতি। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের জন্য দেওয়া হয়েছে ৮টি নির্দেশনা।

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করেছেন।

নির্দেশনাগুলোর হচ্ছে-

১. মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার হলে সার্বক্ষণিক মাস্ক পরিধান করে থাকতে হবে।

২. পরীক্ষার্থীদের সঙ্গে একের অধিক অভিভাবক ক্যাম্পাসে আসতে পারবে না। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৩. পরীক্ষা শেষে ধাপে ধাপে পরীক্ষার্থীদেরকে কেন্দ্র ত্যাগ করতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্র প্রধান/পরিদর্শকদের নির্দেশনা অনুসরণ করতে হবে।

৪. প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলােডকৃত দুই কপি প্রবেশপত্র, পাসপাের্ট সাইজের দুই কপি ছবি ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা A লেভেলের Statement of Entry এর মূলকপি ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সাথে নিয়ে আসতে হবে।

৫. পরীক্ষার্থীরা পরীক্ষার হলে fx-100 বা এর নিচে সাধারণ মানের (মেমরি অপশন/সিম ছাড়া) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

৬. পরীক্ষার হলে প্রার্থীর মােবাইল ফোন, Calculator with Memory Option/সিম, Electronic Device সম্বলিত ঘড়ি ও কলম বা যেকোনো ধরনের Device সঙ্গে রাখতে পারবে না।

৭. প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে কারাে কাছে কোনো অভিযােগ দৃষ্টিগােচর হলে তা ১ম ও ২য় শিফটে নির্ধারিত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ সময়ের ন্যূনতম এক ঘণ্টা পূর্বে সকল প্রমাণাদিসহ সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটরের কাছে লিখিত অভিযােগ করা যাবে।

৮. ভর্তি পরীক্ষায় কারাে বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

ভর্তি পরীক্ষার সময়সূচি
আগামী ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ হাজার ৯২৬ আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী। স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এবার প্রতিটি ইউনিটের পরীক্ষা কয়েকটি শিফটে অনুষ্ঠিত হবে।

নির্বাচন থেকে চুড়ান্তভাবে ছিটকে পড়লেন মঞ্জুরুল আহসান মুন্সী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা বিএনপির এক প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইয়ামাল-র‌্যাশফোর্ড ঝলকে লা লিগার শীর্ষে বার্সা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
টেকনাফে মাঝির জালে ধরা পড়ল ১১২ মণ নাগু মাছ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬